স্কুল · কলেজ · মাদ্রাসা · কোচিং

হাজার OMR খাতার ফলাফল মিনিটে — আলাদা মেশিন ছাড়াই

ফোনের ক্যামেরা বা অফিসের সাধারণ স্ক্যানারেই খাতা দেখা। আপনার প্রতিষ্ঠানের নাম-লোগোসহ নিজস্ব OMR শিট, মেধাক্রম, Excel রিপোর্ট — আর সব ফলাফল অনলাইনে সংরক্ষিত।

৪টি ফোনএকসাথে স্ক্যান
৩ বারপ্রতিটি খাতা যাচাই
০ টাকাOMR মেশিনে খরচ

খাতা দেখার পুরো কাজ — এক জায়গায়

উত্তরমালা থেকে মাস্টার শিট তৈরি, খাতা পড়া, যাচাই, নম্বর, মেধাক্রম ও রিপোর্ট।

📱

মোবাইল স্ক্যানার

QR স্ক্যান করে ফোন যুক্ত করুন, একটার পর একটা খাতা ক্যামেরার সামনে রাখুন। একসাথে ৪টি ফোন।

🖨

যেকোনো স্ক্যানার

অফিসের সাধারণ স্ক্যানারের JPG/PDF ফোল্ডার একবারে দিন — বাঁকা বা কাটা ছবিও নিজে সোজা করে।

🏫

নিজস্ব OMR শিট

আপনার প্রতিষ্ঠানের নাম, লোগো ও ঠিকানাসহ শিট — প্রিন্টারে বা ছাপাখানায় ছাপুন।

🛡

আন্দাজ নয়, যাচাই

প্রতিটি খাতা ফোনে, ছবিতে ও কম্পিউটারে তিনবার মেলানো হয়। সন্দেহ থাকলে হলুদ চিহ্ন — চুপচাপ ভুল নম্বর নয়।

🧮

সেট ও নেগেটিভ মার্কিং

A থেকে J পর্যন্ত সেট, প্রতিটি সেটের আলাদা উত্তরমালা, ভুলে নম্বর কাটা — সব নিজে থেকে।

📊

রিপোর্ট ও মেধাক্রম

Excel, প্রিন্টযোগ্য রিপোর্ট, প্রশ্নভিত্তিক বিশ্লেষণ — কোন প্রশ্ন সবচেয়ে কঠিন ছিল তাও।

☁️

অনলাইন আর্কাইভ

সব পরীক্ষার ফল সার্ভারে জমা থাকে। রোল দিয়ে একজন শিক্ষার্থীর সারা বছরের ফলাফল এক পাতায়।

👥

শিক্ষক অ্যাকাউন্ট

প্রত্যেক শিক্ষকের আলাদা লগইন; এডমিন নিয়ন্ত্রণ করেন কে কী করতে পারবেন।

কীভাবে কাজ করে

কোনো সফটওয়্যার ইনস্টল নেই — ব্রাউজারে লগইন করলেই চলে।

শিট ছাপান

আপনার প্রতিষ্ঠানের OMR শিট ড্যাশবোর্ড থেকে প্রিন্ট করুন।

উত্তরমালা দিন

Word/PDF উত্তরমালা বা ভরাট করা একটা মাস্টার শিটের ছবি।

খাতা স্ক্যান

ফোন, স্ক্যানার বা ছবি — যেভাবে সুবিধা।

ফলাফল নিন

মেধাক্রম, Excel, প্রিন্ট রিপোর্ট — সব মিনিটে।

হাতে খাতা দেখা বনাম OMR GO

হাতে বা পুরোনো পদ্ধতিতে

  • ৫০০ খাতা দেখতে শিক্ষকদের কয়েক দিন
  • যোগ-বিয়োগে ভুলের ঝুঁকি
  • আলাদা OMR মেশিন কিনতে বড় অঙ্কের খরচ
  • ফলাফল কাগজে, খুঁজে পাওয়া কঠিন

OMR GO দিয়ে

  • শত শত খাতা এক বসায়
  • সন্দেহজনক খাতা আলাদা করে দেখায়
  • আপনার ফোন/স্ক্যানারই যথেষ্ট
  • সব ফলাফল অনলাইনে, রোল দিয়ে খোঁজা যায়

প্যাকেজ

একবার সেটআপ, তারপর বছরে একবার নবায়ন। সেটআপে আপনার নিজস্ব OMR শিট ডিজাইন ও শিক্ষকদের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত।

স্টার্টার

৫০০ জন পর্যন্ত শিক্ষার্থী
সেটআপ ১০,০০০ ৳
বাৎসরিক ৫,০০০ ৳
  • প্রতিষ্ঠানের নাম-লোগোসহ নিজস্ব OMR শিট
  • ৫ জন শিক্ষক অ্যাকাউন্ট
  • মোবাইল ক্যামেরা স্ক্যান
  • Excel ও প্রিন্ট রিপোর্ট
  • সব ফলাফল অনলাইনে সংরক্ষিত
যোগাযোগ করুন

স্ট্যান্ডার্ড

৫০০–২,০০০ জন শিক্ষার্থী
সেটআপ ১৫,০০০ ৳
বাৎসরিক ৮,০০০ ৳
  • স্টার্টারের সব সুবিধা
  • ১৫ জন শিক্ষক অ্যাকাউন্ট
  • একসাথে ৪টি ফোনে স্ক্যান
  • শিক্ষার্থীর রোল ধরে ফলাফল খোঁজা
  • প্রথম পরীক্ষায় সরাসরি সহায়তা
যোগাযোগ করুন

প্রিমিয়াম

২,০০০+ শিক্ষার্থী / কোচিং চেইন
সেটআপ আলোচনা সাপেক্ষে
বাৎসরিক ১২,০০০+ ৳
  • স্ট্যান্ডার্ডের সব সুবিধা
  • সীমাহীন শিক্ষক অ্যাকাউন্ট
  • একাধিক শাখা
  • অগ্রাধিকার সহায়তা
  • শিট ছাপানোর ব্যবস্থা
যোগাযোগ করুন

প্রতিষ্ঠানের নাম-লোগোসহ OMR শিট ছাপিয়েও সরবরাহ করা হয় — দাম জানতে যোগাযোগ করুন।

প্রশ্নোত্তর

আলাদা কোনো মেশিন বা সফটওয়্যার কিনতে হবে?

না। কম্পিউটারের ব্রাউজারে লগইন করলেই চলে। খাতা আনতে স্মার্টফোনের ক্যামেরা, অথবা অফিসের সাধারণ স্ক্যানার (300 dpi) ব্যবহার করা যায়।

যেকোনো OMR শিট কি পড়া যাবে?

না — নির্ভুলতার জন্য শুধু OMR GO-এর শিট পড়া হয়, যার পাশে বিশেষ সারিবদ্ধ দাগ থাকে। শিটের ওপরে আপনার প্রতিষ্ঠানের নাম, লোগো ও ঠিকানা থাকে; শিট ড্যাশবোর্ড থেকে প্রিন্ট করা যায়।

কত প্রশ্নের পরীক্ষা দেখা যায়?

খাতা মূল্যায়ন হয় ৫০ প্রশ্নের শিটে (প্রতিটি প্রশ্নে ৪টি অপশন, সেট A–J, ৭ ডিজিটের রোল)। ১৫০ প্রশ্নের শিট উত্তরমালা/মাস্টার শিট তৈরিতে ব্যবহার করা যায়।

ভুল পড়লে কী হবে?

প্রতিটি খাতা একাধিকবার পড়ে মেলানো হয়। দাগ অস্পষ্ট, দুটো বৃত্ত ভরাট, বা রোল/সেট কোড অসম্পূর্ণ হলে খাতাটি আলাদা করে দেখানো হয় — শিক্ষক দেখে নিশ্চিত করেন। আন্দাজে নম্বর দেওয়া হয় না।

আমাদের ফলাফল কি নিরাপদ?

প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য আলাদা ও পাসওয়ার্ড-সুরক্ষিত; এক প্রতিষ্ঠান অন্যটির কিছু দেখতে পারে না। খাতার ছবি সার্ভারে স্থায়ীভাবে রাখা হয় না (মোবাইল থেকে কম্পিউটারে যাওয়ার পথেই মুছে যায়) — শুধু পড়া উত্তর ও নম্বর সংরক্ষিত থাকে। নিয়মিত ব্যাকআপ নেওয়া হয়।

ইন্টারনেট লাগবে?

হ্যাঁ, লগইন ও ফলাফল সংরক্ষণের জন্য। খাতা পড়ার কাজ আপনার কম্পিউটারেই হয়, তাই ধীর ইন্টারনেটেও চলে; ইন্টারনেট কিছুক্ষণ বন্ধ থাকলেও কাজ হারায় না।

আপনার প্রতিষ্ঠানের খাতায় একবার পরীক্ষা করে দেখুন

আপনার ১০০টি খাতা দিয়ে ফ্রি ডেমো — ফলাফল নিজের চোখে মিলিয়ে নিন।